বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সহকারীকে চুমু খাওয়ায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
সহকারীকে চুমু খাওয়ায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক

করোনাকালীন বিধিনিষেধের মধ্যে এক সহকারীকে প্রকাশ্যে চুমু খেয়ে বিপাকে পড়েছিলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এর জেরে দেশজুড়ে উঠা সমালোচনায় শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন তিনি।

সম্প্রতি কোলাডঅ্যাঞ্জেলো নামের এক অফিস সহকারীকে চুমু খাওয়ার ছবি প্রকাশ্যে আসে। করোনাকালীন বিধিনিষেধের মধ্যেও প্রকাশ্যে স্বাস্থ্যমন্ত্রীর এমন চুমু খাওয়ার ঘটনায় যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ব্রিটিশ লেবার পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রীর এমন কাজ অগ্রহণযোগ্য বলেও আখ্যায়িত করে লেবার পার্টি।

সমালোচনার জেরে ম্যাট হ্যানকক দুঃখ প্রকাশ করেন। তার এমন কাণ্ডে মানুষ হতাশ হয়েছেন বলে ক্ষমা প্রার্থনা করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও জানান, ম্যাট হ্যানকক তার কাজে দুঃখ প্রকাশ করায় বিষয়টি এখানেই শেষ।

তবে ঘটনাটি যে শেষ হয়নি তা জানা গেল শনিবার। এদিন সন্ধ্যায় পদত্যাগ করার ঘোষণা দেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। বরিস জনসনের কাছে পাঠানো তার পদত্যাগপত্রে ম্যাট হ্যানকক বলেন, ‘যখন এই মহামারিতে মানুষ বহু কিছু বিসর্জন দিচ্ছে, আমরা তখন তাদের হতাশ করেছি’।

বরিস জনসন তার মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের খবরটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর