শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২১ সময় দেখুন
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

এমরান হোসেন, জেলা প্রতিনিধি (জামালপুর):

চারজন সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ও মোবাইল সহ নগদ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দিগপাইত – সরিষাবাড়ী – তারাকান্দি মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও মোহনা টিভির সরিষাবাড়ী প্রতিনিধি এ এইচ এম এহসান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, দ্য মুসলিম টাইমস পত্রিকা উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা আমার সংবাদ সরিষাবাড়ী প্রতিনিধি রাইসুল ইসলাম সহ ৪ জন সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ২৪ ফ্রেব্রুয়ারি সকালে যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের ৪ জন সাংবাদিকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আহতরা হলেন আমার সংবাদ ও মুভি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি রাইসুল ইসলাম, দৈনিক খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল রানা, বিজয় টিভি প্রতিনিধি সোহানুর রহমান ও সৃষ্টি টিভি প্রতিনিধি আবু সাঈদ। এরমধ্যে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিক রাইসুল ইসলামের মাথায় ছয়টি সেলাই ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করা হয়েছে। বর্তমানে তিনি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর