বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ সময় দেখুন
সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত


রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠার একদিন পরই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়।

সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিতা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।’

আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিতুমীর কলেজে দুই পক্ষের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী সদস্য আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হন। এ সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগের ঘটনায় তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী এবং শহীদ মামুন হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি রোকনুজ্জামান রাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকের ওপর হামলাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর