বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

সাংবাদিক কোরবানের জানাজায় শোকার্ত মানুষের ঢল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৫২ সময় দেখুন
সাংবাদিক কোরবানের জানাজায় শোকার্ত মানুষের ঢল

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কোরবান আলীর জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছিল। দল-মত-নির্বিশেষে সহস্রাধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।
বৃষ্টি উপেক্ষা করে জানাজায় সর্বস্তরের সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবীদের ঢল নামে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসায় প্রথম জানাযা ও সকাল সাড়ে ১০টায় বৃষ্টি উপেক্ষা করে তার নিজ বাড়ি মেলান্দহের বীর হাতিজায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে ইসলামপুর প্রেসক্লাবে নিয়ে সাংবাদিকরা তাঁকে শ্রদ্ধা জানান।
উল্লেখ, বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টা দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ শাহজাদপুর খানবাড়ী এলাকায় মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কোরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ মৃতু্তে জামালপুরের সাংবাদিকরা গভীরভাবে শোকাহত।

সাংবাদিক কোরবান আলী দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়াও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও এক নাতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সে মেলান্দহের বীর হাতিজা এলাকার মৃত কাদু মিয়ার ছেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর