রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট প্রদানকে কেন্দ্র করে ধর্ষণ, জামায়াতের নিন্দা গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা Aiden Markram’s captain’s knock powers South Africa to comfortable 7-wicket win over New Zealand | Cricket News Nagarjuna Was Offered Akshaye Khanna’s Role In Dhurandhar?; Zeeshan Ayyub On Ghooskhor Pandat Row | Bollywood News কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ নাসের রহমানের কৃতজ্ঞতা জনগণের প্রতি শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির শীর্ষ নেতাদের বার্তা টাঙ্গাইল-৬ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী করার দাবি

সাংবাদিক নাদিম হত্যা: অভিযুক্ত সেই ইউপি চেয়ারম্যান বাবু আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪৬ সময় দেখুন
সাংবাদিক নাদিম হত্যা: অভিযুক্ত সেই ইউপি চেয়ারম্যান বাবু আটক – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।

চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (১৬ জনু) রাতে মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এতে বলা হয়, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে আপনার সংশ্লিষ্টতা জোড়ালভাবে উল্লেখিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ইতোপূর্বে বিভিন্ন সংবাদমাধ্যমে আপনার অসাংগঠনিক কার্যক্রম এবং অসদাচরণ প্রকাশ পাওয়ায় আপনাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগ, সাধুরপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) অফিসের কাজ শেষে রাত ১০টায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পথে বকশীগঞ্জ পাটহাটি মোড়ে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে টেনেহিঁচড়ে রাস্তার ওপারে নিয়ে বেধড়ক মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।

পরে নাদিমকে উদ্ধার করে স্থানীয়রা তাকে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতাল রেফার করেন। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

গতকাল শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও দুপুর ১২টায় নিলক্ষিয়া ঈদগাঁ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাদা-দাদির কবরের পাশে সমাহিত করা হয়।

নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, ‌সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর