নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৩ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৪ পয়সা ।
অন্যদিকে হিসাববছরের প্রথম ৩ প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা।
৩১ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২০ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৬৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৫৫ পয়সা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৫৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১১১ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৫ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬৪৯টি। এর মধ্যে ৪০ দশমিক ০৬ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৩১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি