বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সাইফ পাওয়ারটেকের ১৬% লভ্যাংশ ঘোষণা, বেড়েছে ইপিএস ও এনএভি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
সাইফ পাওয়ারটেকের ১৬% লভ্যাংশ ঘোষণা, বেড়েছে ইপিএস ও এনএভি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের বছর সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ০৮ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬৭ পয়সা।

৩০ জুন ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছিল ১৬ টাকা ৬৩ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে ৪৮ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

২০২০ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৫৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১১১ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৫ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬৪৯টি। এর মধ্যে ৪০ দশমিক ০৬ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৮০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৩ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে এবং ২৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের সর্বশেষ বাজার দর ছিল ৪২ টাকা ৭০ পয়সা।

কর্পোরেট সংবাদ/টিডি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর