বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ৭৩ পয়সা (রিস্টেটেড)।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ১৩ টাকা পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৩৩ পয়সা ছিল (রিস্টেটেড)।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৩৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ১৪ পয়সা।

(জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৮ টাকা ৮২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৪ টাকা ৯৬ পয়সা।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১৮৮ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৮১ কোটি ৪৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১৮ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫২২ টি। এর মধ্যে ৩০ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৭০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ১৬ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কোম্পানিটির শেয়ারের সর্ব শেষ দর ছিল ১৬ টাকা ৮০ পয়সা।
কর্পোরেট সংবাদ/টিডি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর