শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড – Corporate Sangbad


শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে মোস্তফা বিশ্বাস(৩২) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

সোমবার (২৭ মার্চ) দুপুরে সাতক্ষীরার জনাকীর্ন আদালতে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এমজি আযম।

মামলার বিবরনে জানাযায়, তালা উপজেলার চাঁদকাটী গ্রামের মোস্তফা বিশ্বাসের(৩২) সাথে শিউলী খাতুনের(১৯) ২০০৯ সালে বিবাহ হয়। বিয়ের পর থেকেই মোস্তফা বিশ্বাস ও তার পিতা আমজেদ বিশ্বাস যৌতুকের দাবিতে শিউলীকে নির্যাতন করতো। একপর্যায়ে তারা শিউলীর পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি সোনা দাবি করে। এ নিয়ে গন্ডগোলের জেরে শিউলী তার বাবার বাড়ি তালা উপজেলার রঘুনাথপুরে চলে যায়। ২০০৯ সালের ১৬ই জুলাই ভোর সাড়ে ৫টায় মোস্তফা ও তার পিতা আমজেদ শিউলীদের রঘুনাথপুরের বাসায় তাকে আনতে যান। বাসায় কেউ না থাকায় সকাল ৮টার দিকে তারা শিউলীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা লাগিয়ে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হন। খবর পেয়ে শিউলীর বাবা আব্দুস সবুর বাড়িতে এলে প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করে।

এ ঘটনায় বাদী হয়ে শিউলীর বাবা মো. আব্দুস সবুর ২০০৯ সালের ৪ আগস্ট তারিখে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (৮৭৮/২০০৯)।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাড. জহুরুল হায়দর বাবু জানান, ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে মোস্তফা বিশ্বাসকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

অন্যদিকে আসামীর পিতা চাঁদকাটী গ্রামের আমজেদ বিশ্বাসকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

এদিকে এই রায়কে মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত বলে দাবি করেছেন দন্ডপ্রাপ্ত আসামী মোস্তফার পরিবারের স্বজনরা।

দন্ড প্রাপ্ত আসামির বোন মোছা.আরিফা খাতুন বলেন, ঘটনার দিন মোস্তফা সেখানে উপস্থিত ছিলেন না। তার স্ত্রী শিউলীর পূর্বে আরেকটি বিয়ে হয়েছিলো। শিউলীর বাবাই তাকে নির্যাতন করতো

উল্লেখ করে তিনি বলেন, নির্যাতন সহ্য করতে না পেরে শিউলী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এতে তার ভাইয়ের কোন দোষ নেই। বাদীপক্ষ অর্থের বিনিময়ে তাদেরকে ফাঁসিয়েছে বলে দাবি করেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর