রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সাপাহারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
সাপাহারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খঞ্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে ২৪ জানুয়ারী (শুক্রবার) কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষকদল শিরন্টি ইউনিয়ন শাখার সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আনসারী, শিরন্টি ইউনিয়ন বিএনপির আহবায়ক আক্কাস আলী, যুগ্ন আহবায়ক বাবুল আকতার, বিএনপি নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম সরকার, কৃষক দলের সাধারণ সম্পাদক হারেস আলী, যুবদল সভাপতি ডাঃ নিয়ামত আলী, সাধারন সম্পাদক আহসান হাবিব, ছাত্রদল নেতা হাসান আলি প্রমূখ।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ সেখানে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর