রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সাপাহারে তারুণ্যের উৎসব উদযাপনে বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ সময় দেখুন
সাপাহারে তারুণ্যের উৎসব উদযাপনে বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় শ্লোগানে” নওগাঁর সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজে তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫ ইং উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাকী।
শিক্ষার্থীদের মেধা বিকাশের গুরুত্ব ও সফলতা উত্তরোত্তর কামনা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, থানার অফিসার ইনচার্জ ওসি( তদন্ত )আলেপ উদ্দিন , দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল নুর, সাপাহার উপজেলা জামাতে আমির আবুল খায়ের তরুন, আব্দুল্লাহ আনসারী প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর