নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিরিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ জানুয়ারী (বুধবার) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী: ০৬টি ইউনিয়ন থেকে আগত শিক্ষার্থীবৃন্দ
১ম হয়েছেন তিলনা ইউনিয়নের তিলনা ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ’র দলের তিলনা ডিগ্রি কলেজের এইচএসসি’র মৌ রানী, মানছুরা খাতুন, সুমাইয়া খাতুন, নাইম ইসলাম, খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
আগামীর বাংলাদেশ তরুণরা দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, উন্নত বিশ্বের মত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রতিহিংসামুক্ত উন্নত রাজনৈতিক পরিবেশ ইত্যাদি দেখতে চান বিজয়ী শিক্ষার্থীরা।
বিচারকমন্ডলীর দায়িত্বে ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোহাঃ মোস্তাকিম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, মোহাঃ দেলোয়ার হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
কর্মশালা শেষে বিজয়ী দল তিলনা ডিগ্রি কলেজের শিক্ষার্থীর হাতে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।
এ সময় উপজেলার সকল দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।