রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সাপাহারে নতুন ইউএনও’র যোগদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ সময় দেখুন
সাপাহারে নতুন ইউএনও’র যোগদান

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সেলিম আহমেদ যোগদান করেছেন। আজ ১৩ জানুয়ারী (শনিবার) দুপুরে নতুন কর্মস্থলে গিয়ে তিনি অফিস করেন। গতকাল ১২ জানুয়ারী (রবিবার) বিকেলে ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত এর কাছ থেকে দ্বায়িত্বভার গ্রহন করেন।

ইউএনও সেলিম আহমেদ ৩৬ তম বিসিএস কর্মকর্তা। এর আগে তিনি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ইউএনও হিসেবে কর্মস্থলে যোগদানের পর তাকে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সাপাহার উপজেলার সকল মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। এছাড়া তিনি দ্বায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর