রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সাপাহারে বিষাক্ত সাপের কামড়ে গৃহবঁধুর মৃত্যু, আহত-১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন

জুল‌ফিকার আলী সম্রাট,স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে সিদ্দিকা বেগম সুখী (৩৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে বিষাক্ত সাপের কামড়ে খোতেজা (৬৫) নামে এক বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে।
নিহত সিদ্দিকা ওরেফ সুখী উপজেলার খঞ্জনপুর (রামরামপুর) গ্রামের সাইকেল মেকার হাসমত আলীর স্ত্রী ও আহত খোতেজা বিবি উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের মৃত মহিউদ্দীনের স্ত্রী বলে জানা গেছে।
নিহত সিদ্দিকার পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিদ্দিকা তার স্বামী সন্তান নিয়ে নিজ শয়ন ঘরে শুয়ে ছিলেন। এমন সময় তার বাম হাতের আঙ্গুলে সাপ ছোবল দিয়ে পালিয়ে যায়। যার ফলে সাপটিকে দেখতে পায়নি । এসময় সেচিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে তার পরিবারের লোকজন স্থানীয় বেশ কয়েকজন ওঝার নিকট ঝাঁড়ফুক করে। এভাবে ক্রমান্বয়ে সারারাত ওঝা দিয়ে ঝাড়ফুঁক চালাতেই থাকে। পরে রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

অপর দিকে ওই রাতে উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের খোতেজাকে সাপে ছোবল দিলে রাত ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালে প্রাথমিক অবস্থায় চিকিৎসা প্রদানের পর রোগীর অবস্থা কিছুটা খারাপ হওয়ায় বৃহষ্পতিবার সকাল ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে বলে জানান কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল মালেক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর