শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সাপাহারে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ১৯ জনের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪০ সময় দেখুন
সাপাহারে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ১৯ জনের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): জাল দলিল করে সাপাহার উপজেলার খেড়ুন্দা ও তাজপুর মৌজায় একটি পরিবারের ২১ একর জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভূমি কর্মকর্তাদের যোগসাজশে একটি চক্র জাল দলিল করে জমি দখলের চেষ্টা করছে।

সাপাহার উপজেলার সাবেক আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন ওই চক্রের মূলে হোতা।

বিবাদমান জমির একটি অংশের মালিকানা দাবি করে মাসিরা চৌধুরী অভিযোগ করেন, তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। সাপাহার উপজেলার খেড়ুন্দা ফুটকইল গ্রামে তার বাবার বাড়ি। তার বাবা মকসুদাল হক চৌধুরী মারা যাওয়ার সময় ২২ একর সম্পত্তি সহ আরো অনেক সম্পত্তি রেখে যান। বড় বোন মুনিরা চৌধুরী কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন। তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ তিনি ও তার বড় বোনসহ তার বড় ভাই মাকসুমুল হক চৌধুরী ও মা মৃত নার্গিস মুর্শিদা চৌধুরী। বাবার রেখে যাওয়া বাড়ি, আবাদি জমি, পুকুরসহ অন্যান্য সম্পত্তির কোনো বাটোয়ারা দলিল হয়নি।

বড় ভাই মাকসুমুল হক তার দুই বোন ও মায়ের স্বাক্ষর জাল করে ২০১৮ সালে তৎকালীন ভূমি কর্মকর্তাদের যোগসাজশে জাল হেবা দলিল সম্পাদন করে ১০ দশমিক ৭৩ শতাংশ লিখে নেন।

জাল হেবানামা দলিল সূত্রে মাসিরা ও তার বোনকে বঞ্চিত করে মাকসুমুল হক জুলফিকার আলী নামে এক ব্যক্তির কাছে ২০২০ সালে দুই মৌজায় মোট ২১ একরের ও বেশী সাপাহার রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি বায়না দলিল সম্পাদন করে নেন।

পরে এ বিষয়ে জানতে পেরে ২০২০ সালে ৯ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মাসিরা চৌধুরী একটি সি আর মামলা দায়ের মামলা নং ১৯৭/২০।

সেই মামলার শুনানি আন্তে আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশন দেন। সিআইডির তদন্তে জাল হেবানামার বিষয়টি প্রমাণিত হয়। ২০২১ সালের অক্টোবর সিআইডি পুলিশের মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর শরীফ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত মাকসুমুল হক, জমির বায়না দলিল গ্রহীতা জুলফিকার আলীসহ পাঁচজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

মামলা চলমান থাকা সত্ত্বেও ২০২১ সালের ১২ নভেম্বর তৎকালীন সাবরেজিস্টার মুক্তি আরা খাতুনের যোগসাজশে জাল হেবানামা দলিল করা ১০ একর সম্পত্তিসহ ২১ একর দুই মৌজায়র সম্পত্তি তার ভাইয়ের কাছ থেকে বায়নার বিষয়টি ও বায়না বাতিলের নওগাঁ জেলার বিভিন্ন আদালতে মামলা ৫৩/২০ , ৫৫/১৬, ৪৩/২০, ৬৬/২০, ১০১/১৫ দেওয়ানী ও বাটোয়ারা মামলা সহ বিষয়টি সম্পূর্ণ গোপন করে নুতন করে জুলফিকার আলী সহ আরো ১৭ জন মিলে ছয়টি সাব কবলা দলিল কমিশন যোগে দাতার নিজ ঢাকার নিজ বাসভবনে ২১ই অক্টোবর ২০২১ সকাল ১০ ঘটনায় রেজিষ্ট্রি সম্পাদন হয় ও একটি বায়না দলিল ( যার দাতা জুলফিকার আলী তার মান্দা নওগাঁ নিজ বাসভবনে ১২ই অক্টোবর ২০২১ সকাল ১০ ঘটিকায় কমিশন যোগে ও গ্ৰহিতা সাপাহার উপজেলার সাবেক আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ) রেজিস্ট্রি সম্পাদন করেদেন।

জমি ক্রেতাদের মধ্যে সাপাহার উপজেলার সাবেক আওয়ামী লীগের সহ আরো ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেনসহ ১৯ জন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর