মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সেচ্ছাচারিতায় প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৬৪১ সময় দেখুন
সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সেচ্ছাচারিতায় প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত

সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এবং ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির ৬ জন সদস্যের পদত্যাগ করায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, প্রেসক্লাবের কমিটির বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম মানিক দীর্ঘ দিন যাবত প্রেস ক্লাব পরিপন্থী কাজ করে আসছিল এবং ক্লাবের অন্যান্য সদস্য এমনকি কার্যনির্বাহী সদস্যদের কোন তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশী মত প্রেসক্লাব পরিপন্থী কাজ ও একক সিদ্ধান্তে টাকার বিনিময়ে অযোগ্য ১৮ জন নতুন সদস্য নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছিল যা প্রেসক্লাব পরিপন্থী হয়।

এমন কার্যকলাপের জন্য শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাবে এক জরুরী মিটিং আয়োজন করা হলে প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক রাতের আধারে ওই অযোগ্য সদস্যদের নামের তালিকা প্রেসক্লাবের দেয়ালে লাগিয়ে দেয় যা প্রেসক্লাবের সংবিধান পরিপন্থী।
৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ৬ জন সদস্য পদত্যাগ করেন।
ওই দিন প্রেসক্লাবের সাধারণ সম্পদক গোলাপ খন্দকার, সহ সভাপতি কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, দপ্তর সম্পাদক নয়ন বাবু, কার্যনির্বাহী সদস্য ছাদেক উদ্দীন সহ সর্ব মোট ১৬ জন সদস্যদের মধ্যে ১৩ জন সদস্যদের নিয়ে জরুরী ভিত্তিতে এক বৈঠকে বসা হয়।

এরআগে প্রেসক্লাবের সকল সদস্যদের মিটিং এ আসার জন্য আহব্বান করা হলেও রহস্যজনক কারণে সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সদস্য আব্দুর রহিম ও সদস্য দছির উদ্দীন অনুপস্থিত থাকেন।

উপস্থিত ১৩ জনের মধ্যে ওই দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি কামরুল ইসলাম। এসময় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য অনুষ্ঠানের সভাপতির নিকট তাদের স্ব স্ব পদত্যাগ পত্র প্রদান করেন।
তাদের পদত্যাগ করায় নিয়ম তান্ত্রিক ভাবে কমিটি ভেঙ্গে যাওয়ায় তারই সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রেসক্লাব পরিচালনার জন্য সাংবাদিক তছলিম উদ্দীন কে আহব্বায়ক ও জুলফিকার আলী সম্রাট, মনোয়ারুল ইসলাম, শরিফ তালুকদার ও প্রদীপ সাহাকে যুগ্ন আহব্বায়ক ও সদস্য সচিব করে মোট ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আজ থেকে বর্তমান আহব্বায় কমিটি প্রেস ক্লাব পরিচালনা করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর