রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

সাপাহার সদর ইউনিয়ন পরিষদে ৪৩ হাজার ৫ শত ৫০ মে. টন চাউল বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৪ সময় দেখুন
সাপাহার সদর ইউনিয়ন পরিষদে ৪৩ হাজার ৫ শত ৫০ মে. টন চাউল বিতরণ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) ৪ হাজার ৩৫৫ টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে (ভিজিএফ) এর চাউল জন প্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।

এ সময় সরকারের ঈদ উপহারের চাউল পেয়ে খুশি এলাকার নিম্ন আয়ের মানুষ।

চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাপাহার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম।

এ সময় সেখানে উপস্থিত ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রোকৌশলী আব্দুল গাফ্ফার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিদুল হক, ইউপি সদস্য মিজানুর চৌধুরী, শাহিন আলম সহ সকল ইউপি সদস্যগণ।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিদুল হক জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে ৪৩ হাজার ৫ শত ৫০ মে.টন চাউল ৪৩৫৫ টি পরিবারের মাঝে বিতরন করা হয়।

সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা একজন বৃদ্ধা মহিলা বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারবো।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম জানান, নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাউল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom