বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন স্মার্ট এইট প্রো উন্মোচন করল ইনফিনিক্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১২০ সময় দেখুন
সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন স্মার্ট এইট প্রো উন্মোচন করল ইনফিনিক্স


বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামে স্মার্ট এইট প্রো নামের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ইনফিনিক্স। স্মার্ট সিরিজের নতুন সংযোজন এ ডিভাইসটি।

ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো তে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি এটি নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং, গেমিং ও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটিতে ৪ জিবি র‍্যাম দেয়া হয়েছে। ডায়নামিক র‍্যাম এক্সটেনশনের মাধ্যমে তা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া এতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ সক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ নিশ্চিতে ডিভাইসটিতে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও টাইপ-সি চার্জিং সুবিধা দেয়া হয়েছে। ১০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দ্রুত সময়ে ব্যাটারি চার্জ করা যাবে। একবার সম্পূর্ণ চার্জে ব্যবহারকারীরা টানা ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে বলে জানিয়েছে ইনফিনিক্স।

ব্যাটারি ব্যাকআপ নিয়ে দুশ্চিন্তা কমাতে ডিভাইসটিতে আল্ট্রা-পাওয়ার-সেভিং মোড দেয়া হয়েছে। এর মাধ্যমে মাত্র ৫ শতাংশ চার্জ দিয়েও অনায়াসেই ২ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি কোম্পানির।

স্মার্ট ৮ প্রো-তে আছে ম্যাজিক রিংযুক্ত ৬ দশমিক ৬ ইঞ্চির এইচডিপ্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে। এ ম্যাজিক রিংয়ের মাধ্যমে চার্জিং স্ট্যাটাস এবং অন্যান্য নোটিফিকেশন দেখা যায়। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের কারণে ব্রাউজিংয়ের সময় কোনো সমস্যা হবে না।

ডিভাইসটির রিং ফ্ল্যাশলাইটযুক্ত ৫০ মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরার সাহায্যে স্বল্প আলোয়ও সুন্দর ছবি তোলা যায়। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড ও রেইনবো ব্লু—এ তিনটি ট্রেন্ডি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। সারা দেশের ইনফিনিক্স অফিশিয়াল রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো। ফোনটির দাম মাত্র ১১ হাজার ৪৯৯ টাকা। তথ্যসূত্র:বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর