বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সিইউজে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ সময় দেখুন
সিইউজে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রথমবারের মতো বড় পরিসরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র উদ্যোগে সদস্য ও তাদের পরিবারের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ এপ্রিল) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিইউজে নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

সিইউজে’র যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার ডা. রাজীব রঞ্জন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন, বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে’র সাবেক সভাপতি মোহাম্মদ আলী ও নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

এছাড়া ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান, সিইউজে’র আপদকালীন ফান্ডের প্রধান পৃৃষ্ঠপোষক শফিকুল আলম জুয়েল, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর ও সিইউজে’র দাতা সদস্য ফরিদ মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউজে’র সাবেক সভাপতি এম নাসিরুল হক ও মোস্তাক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ ও আসিফ সিরাজ, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহিম, দৈনিক পূর্বকোণ ইউনিট প্র্রধান মিহরাজ উদ্দিন রায়হান, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, প্রতিনিধি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সোহেল সরওয়ার ও টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক।

অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করায় সিইউজে সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক মুজাহিদুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর