মহানগর ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিপিএম-সেবা এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক ইং ০৩/০৭/২০২৬ তারিখ সকাল বেলা গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিএমপির কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক সিডিএ স্থায়ী গরুর বাজার সংলগ্ন “শুক্কুর স্টোর” নামীয় চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি ১। মোঃ শহিদ (৪৫), পিতা-মৃত মোঃ মোতালেব হোসেন, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-রানীসার, মতলবের বাড়ী @ প্যাদার বাড়ী, নাগের পাড়া ইউপি, পোঃ নাগের পাড়া, থানা-গোসাইর হাট, জেলা-শরীয়তপুর’কে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত থেকে সর্বমোট ৭,০০০ (সাত হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের পুরাতন কাভার্ড ভ্যান ট্রাক উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৭/২০২৬ খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(গ)/৩৮ মূলে মামলা রুজু করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোঃ শহিদ (৪৫) এর বিরুদ্ধে ০১। যশোর জেলার বেনাপোল পোর্ট থানার এফআইআর নং-০৫, তারিখ-০২/০১/২০২০ ইং, ধারা-৩৬ (১) এর সারণি ১৪(গ), মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ২। গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার এফআইআর নং-১৫, তারিখ-১০/১২/২০২৪ ইং, ধারা-৩৬ (১) এর সারণি ১৯(গ)/৩৮, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু আছে।