বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সীমান্তে তালেবান আধিপত্য বাড়ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
সীমান্তে তালেবান আধিপত্য বাড়ছে


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের ইসলাম কালা জেলার নিয়ন্ত্রণ তালেবান বিদ্রোহীদের হাতে চলে গেছে। আক্রমণের মুখে আফগান নিরাপত্তা কর্মীরা পালিয়ে ইরানের ভূ-খণ্ডে আশ্রয় নিয়েছে এমন খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আলালাম।

নাম না প্রকাশ করার শর্তে একজন আফগান নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিনাযুদ্ধেই হেরাত প্রদেশের পাঁচ জেলার দখল নিয়ে নিয়েছে তালেবান যোদ্ধারা।

তবে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান অবশ্য এসব খবর ভিত্তিহীন উল্লেখ করে জানিয়েছেন ওই অঞ্চলের আধিপত্য এখনো আফগান নিরাপত্তা বাহিনীর হাতেই রয়েছে।

এর আগেও, তালেবান বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলীয় বাধাখাশান জেলার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর সহস্রাধিক আফগান সৈন্য পালিয়ে প্রতিবেশি তাজিকিস্তানে চলে গিয়েছিল। ওই বাধাখাশান জেলার সঙ্গে চীন-পাকিস্তান-তাজিকিস্তানের সীমান্ত রয়েছে।

এছাড়াও, উজবেকিস্তানের সঙ্গে সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশেও আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের লড়াই চলমান রয়েছে।

এদিকে, দুই দশক পর আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর সঙ্গেসঙ্গেই দেশজুড়ে তালেবান বিদ্রোহীরা সামরিক শক্তি বাড়াচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা পর্যবেক্ষকরা।

এর আগের সপ্তাহ থেকেই আফগানিস্তানের সঙ্গে পাঁচ দেশের (তাজিকিস্তান-তুর্কমেনিস্তান-চীন-পাকিস্তান) সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে তালেবানের সামরিক তৎপরতা বাড়ার খবর জানাচ্ছিল বার্তা সংস্থা রয়টার্স।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর