বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৩ সময় দেখুন
সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার


সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর এক প্রশাসনিক ভবনে হামলার কারণে বিশ্ব বাজারে তেলের দাম আবারও বেড়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১০৭ ডলার পর্যন্ত বেড়েছে।

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে ওঠে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্ট হয়েছে। এর আগের দিন মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমলেও ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল শূন্য দশমিক ৪ শতাংশ।

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, তার জেরে তেলের দাম বাড়ছে।

তবে রাশিয়া থেকে ডিজেল রফতানি বাড়লে বাজারে সরবরাহ বাড়বে। ফলে তেলের দামে বড় ধরনের ওঠানামা হবে বলে মনে করেন না কিকুকাওয়া। তার পূর্বাভাস, ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৯০ থেকে ১০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে তেল পরিবহনে বিঘ্ন ঘটলেও গত মাসে সৌদি আরব তেল উৎপাদন বৃদ্ধি করেছে। ফলে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও মিত্রদেশগুলোর জোট ওপেক প্লাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) জানিয়েছে ওপেক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর