শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৫১৬ টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৫১৬ টাকা


ডিএমপি নিউজঃ দেশের বাজারে স্বর্ণের দাম ভরি প্রতি কমেছে ১ হাজার ৫১৬ টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (১৯ জুন) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দর রোববার (২০ জুন) থেকে কার্যকর হবে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলঙ্কারের দাম দাঁড়াবে ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলঙ্কারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ৭৪৭ টাকায়।

গতকাল শনিবার (১৯ জুন) পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলঙ্কার বিক্রি হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকায়। আগামীকাল রোববার (২০ জুন) থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি ১ হাজার ৫১৬ টাকা কমবে।

স্বর্ণের দাম কমালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ৯৩৩ টাকায়।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর