সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৩টি স্মারক নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৫০ সময় দেখুন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৩টি স্মারক নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক


স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ব্যাংক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সুবর্ণজয়ন্তীতে ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট ও ৫০ টাকা মূল্যমান রৌপ্য স্মারক মুদ্রা চালু করছে বাংলাদেশ ব্যাংক। যা শুধু সংগ্রহের জন্য নেওয়া যাবে বলে জানা যায়। এছাড়া ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোটও বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। যা দিয়ে কেনাবেচাসহ সব ধরনের আর্থিক লেনদেন করা যাবে।

২৮ মার্চ থেকে এসব স্মারক ব্যাংক নোট, স্মারক নোট ও রৌপ্য স্মারক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিস থেকে বাজারে ছাড়া হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যের অন্য যে স্মারক নোট ছাড়বে তা শুধু সংরক্ষণের জন্য। এ স্মারক নোটের সামনের দিকের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং নোটের ডানদিকে জলছাপ এলাকার নিকটে স্মারক লোগো মুদ্রিত রয়েছে। 

রৌপ্য স্মারক মুদ্রাঃ ৫০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ও ৯২৫ ফাইন সিলভার দিয়ে নির্মিত রৌপ্য স্মারক মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক মুদ্রাটির সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ মার্চের ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান কথায় ও অঙ্কে ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির ওপরে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে। রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৪ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটে বিদ্যমান রং ও নকশা অপরিবর্তিত রেখে নোটের সামনের পৃষ্ঠের ডানদিকে জলছাপ এলাকার কাছে লাল-সবুজ রঙে একটি স্মারক লোগো সংযোজন করা হয়েছে। এই নোট বিনিময়ের কাজে ব্যবহার করা যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom