শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৩৮ সময় দেখুন
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন


হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

এ ঘটনার এক দিন আগেই মার্কিন সামরিক বাহিনী বলেছিল, প্রণালিটি থেকে মাইন অপসারণ করে তারা জাহাজ চলাচলের পথ পরিষ্কার করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। জাহাজগুলো প্রণালির দক্ষিণ দিকের অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে, মাইন বিস্ফোরণে প্রণালির পূর্ব দিকে আরেকটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে । জাহাজটি প্রণালির ‘সংরক্ষিত ও বিপজ্জনক’ এলাকা দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, প্রথম তিনটি জাহাজ তাদের সমস্ত রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং আইআরজিসি নৌবাহিনীর সতর্কতাকে উপেক্ষা করেছিল।

ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে বা ট্যাঙ্কারগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, বৃহস্পতিবার শেষভাগে ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও জানায়, ওমানের খাসাব থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে।

এর আগে, ইউকেএমটিও ওই এলাকায় আরও দুটি ঘটনার কথা জানিয়েছিল। একটি নৌযানে আগুন লেগে সেটি ডুবে যাওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাঙ্কারে অজ্ঞাত কোনো বস্তুর আঘাত লাগার ঘটনা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান বেশ কয়েকটি জাহাজের সমুদ্র-মাইন বিস্ফোরণের কবলে পড়ার কথা জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে, ওই অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় দাবি করেছে, ‘প্রধান নৌপথগুলো’ থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার আইআরজিসি-র মুখপাত্র হোসেইন মোহেবি এই দাবির চ্যালেঞ্জ জানিয়ে সামাজিক যোগযোগমাধ্যম ‘এক্স’ -এ লিখেছেন, ‘শুধু বিবৃতি দিয়ে নয়, বরং নিরপেক্ষ প্রমাণের মাধ্যমে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের দাবিটি প্রমাণ করুন!’

২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তেহরান এই কৌশলগত জলপথ দিয়ে চলাচল অত্যন্ত সীমিত করে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।

এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালি পার হতে সহায়তা করছে। গত ২৫ অক্টোবর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, গ্রীষ্মকাল থেকে তারা উপসাগরীয় দেশগুলোকে হরমুজ প্রণালির মাধ্যমে দেড় বিলিয়ন ব্যারেল তেল রফতানিতে সহায়তা করেছে।

ইরান মনে করে, ওমান উপকূলের কাছাকাছি দক্ষিণ করিডোর দিয়ে চলাচলকারী জাহাজগুলো অননুমোদিত।

বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, ‘হরমুজ প্রণালির অননুমোদিত পথগুলোতে মাইন পাতা রয়েছে। এসব পথে চলাচলের দায়ভার জাহাজ মালিক ও নাবিকদেরই নিতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্ট্রাল কমান্ডের ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান দেওয়া উচিত নয়।’

আলাদা এক বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন জব্দ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলে একটি অভিযান পরিচালনার সময় তাদের ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট সফলভাবে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ ড্রোন জব্দ করেছে।’

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর