বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

হাওয়েল টেক্সটাইলের ৩য় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৩২ পয়সা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ মে, ২০২২
  • ৭৪ সময় দেখুন
হাওয়েল টেক্সটাইলের ৩য় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৩২ পয়সা – Corporate Sangbad


আর্কাইভ শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কোম্পানি হাওয়েল টেক্সটাইল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬১ পয়সা আয় হয়েছিল। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩২ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৯১ পয়সা আয় হয়েছিল। সে হিসেবে ৯ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ৪৬ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর