রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

হিলি স্থলবন্দর পরিদর্শনে স্থলবন্দর কতৃপক্ষের পরিচালক শহিদুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩০ সময় দেখুন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি -রপ্তানি গতিশীল ও সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের পরিচালক (প্রশাসন) শহিদুল ইসলাম (উপ-সচিব)। 

পরিদর্শন শেষে তিনি বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দর কতৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। সরকারি সফরে এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মশিউর রহমান উপ-পরিচালক বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২ঃ ২৬ মিনিটে হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি।

এসময় তাকে ফুলেল শুভেচছা জানান হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার নার্গিস পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিচালক মোঃ রফিকুল ইসলাম (প্রিন্স চৌঃ), উপদেষ্টা মোঃ আলমগীর শেখ, মোঃ জোবায়ের হোসেন ডেভিড প্রমুখ।

পরে ৩ঃ৩০ মিনিটে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, জিরো পয়েন্ট ও হিলি পানামা পোর্ট এর ভিতরে ওজন ব্রিজ, বন্দরের শেড পরিদর্শন শেষে বন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন।

বৈঠকে বন্দরের ব্যবসায়ীগন, সড়ক প্রসস্থকরন ও ওজন স্টেশন নির্মান, এক্সিট গেট নির্মান, ওয়্যার হাউজ নির্মাণ ও সার্ভার জটিলতা সমস্যা সমাধানের দাবী জানান।

এসময় তিনি ব্যবসায়ীদের দাবীকৃত বিষয়গুলো উদ্ধর্তন কতৃপক্ষের নিকট জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন পূর্বক তা নিরসনের আশ্বাস প্রদান করেন।

এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম, হিলি পোর্ট লিংক লিমিটেডের পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রিন্স চৌধুরী, উপদেষ্টা মোঃ আলমগীর শেখ, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট আসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল,  আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পানামা পোর্ট এর মোঃ জোবায়ের হোসেন ডেভিড সহ অনেকে উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর