শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে এবার টাকাও পাঠানো সম্ভব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ সময় দেখুন
হোয়াটসঅ্যাপে এবার টাকাও পাঠানো সম্ভব


এবার মেসেজ পাঠানোর পাশাপাশি টাকাও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা- হোয়াটসঅ্যাপ পে। এই ফিচারটির মাধ্যমে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেওয়ার সুবিধা দেবে।

হোয়াটসঅ্যাপ পে-ফিচার ব্যবহারের উপায়:

প্রথমে অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। এজন্য প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে ‘Payments’ অপশনে যেতে হবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করতে হবে। সেসঙ্গে ইউপিআই আইডি ও পিন সেট করতে হবে। এতেই সেট হবে হোয়াটসঅ্যাপ পে” ফিচার।

টাকা পাঠানোর সিস্টেম:

প্রথমেই যার কাছে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন। এরপর Payment অপশনটি চাপুন। এরপর টাকার পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন। এতেই পাঠানো হয়ে যাবে।

টাকা গ্রহণ করার সিস্টেম:

এজন্য যিনি টাকা পাবেন, তাকেও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করে রাখতে হবে। টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

নিরাপত্তা ব্যবস্থা:

হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করে ইউপিআই পিন, যা শুধু আপনি জানেন। এ ছাড়া পুরো লেনদেনটি এন্ড-টু-এন্ড (End to End) এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে, যেমনটা আপনার মেসেজে থাকে।

হোয়াটসঅ্যাপের এই সহজ ফিচারটি আপনার দৈনন্দিন লেনদেনকে অনেক সহজ করে তুলতে পারে। তবে এই সুবিধাটি প্রথম চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে। আর এই সময়ের মধ্যেই এটি ভারতের ১০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট করপোরেশন (NPCI) হোয়াটসঅ্যাপ পে-র ওপর থাকা সীমাবদ্ধতাগুলো তুলে নিয়েছে, ফলে এখন এটি আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর