শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

০৮ সদস্যের আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের ০৪ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
০৮ সদস্যের আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের ০৪ গ্রেফতার

গত ০৫ জানুয়ারি ২০২৩ তারিখে আবুল খায়ের টোবাকো কোম্পানীর ফটিকছড়ি জোনের ডিলার তার দোকানের ঘুমাচ্ছিল। রাত আনুমানিক ১১৩০ ঘটিকায় অজ্ঞাতনামা কতিপয় ডাকাত দল দোকানটি ভেঙে দোকানে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ডাকাত দল উক্ত দোকান হতে প্রায় ১ লাখ আবুল বিড়ি, ৭৮ হাজার ম্যারিজ সিগারেট, ২ লাখ টাকা এবং ২টি মোবাইল সেট নিয়ে যায়।

এ ঘটনায় আবুল খায়ের টোবাকো কোম্পানীর ফটিকছড়ি জোনের ডিলার চট্টগ্রাম জেলার ভুজপুর থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-০৬, তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০।

কিছুদিন পূর্বে ভুজপুর থানা পুলিশ আলাউদ্দিন ও রিপন নামে দুজন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে আরও কয়েকজন ডাকাত দলের সদস্যের তথ্য পায়। এ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের জন্য ভুজপুর থানা পুলিশ কর্তৃক র‌্যাব-৭, চট্টগ্রামকে অনুরোধ করে। র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। র‌্যাব-৭, চট্টগ্রাম গত ০৮ এবং ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং, হালিশহর এবং কুমিল্লা জেলায় অভিযান পরিচালনা করে ৭৮০০ মেরিজ সিগারেট এবং নগদ ৩৬,০০০ টাকা উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত দলের লিডার আসামী ১। মোঃ মামুন(৩৪), পিতা-মৃত. হাসমত আলী, সাং-বেলানগর, থানা-দাউদকান্দী, জেলা-কুমিল্লা এবং তার অপর ৩ সহযোগী ০২। মোঃ আলী(৩৮), পিতা-মৃত. হাসমত আলী, মাতা-সাজিয়া বেগম, সাং-বেলানগর, খন্দকার বাড়ী, থানা-দাউদকান্দী, জেলা-কুমিল্লা, ০৩। মোঃ এনায়েত উল্লাহ @ শান্ত(২৮), পিতা- মোঃ শাহজাহান, সাং-পশ্চিম বাগিচাগাঁও, থানা-কোতায়ালী, জেলা-কুমিল্লা এবং ৪। মোঃ রাসেল(২৫), পিতা-মৃত. ঝারু মিয়া, সাং-বেলানগর, থানা-দাউদকান্দী, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রীয় সদস্য। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা বর্ণিত মামলার ঘটনাস্থলে নাইট গার্ড এর হাত-মুখ বেধে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর