বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

১২৫১ চিকিৎসককে বদলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪০৩ সময় দেখুন
১২৫১ চিকিৎসককে বদলি


ডেস্ক রিপোর্ট:: দেশে করোনাভাইরাস মহামারি সুষ্ঠুভাবে মোকাবেলা ও জনসেবা নিশ্চিত করার জন্য সরকার মোট এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ৪ ও ৫ জুলাইয়ের কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া এ আদেশ বলবৎ থাকবে। মোট পাঁচটি বিভাগে এসব চিকিৎসককে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়। এসব চিকিৎসক করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবারের মধ্যে পদায়ন করা চিকিৎসকদের কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে বুধবার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। এই চিকিৎসকেরা আগের কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন-ভাতা তুলবেন। কারও বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন এবং যথাসময়ে পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন।

এক্ষেত্রে আদেশ সংশোধনের প্রয়োজন হবে না। পদায়ন হওয়া চিকিৎসকদের একটি বড় অংশ মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। তাদের হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।

The post ১২৫১ চিকিৎসককে বদলি appeared first on Unitednews24.com.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর