বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

১৫৫ কিমি গতিবেগে উড়িষ্যায় আঘাত হেনেছে ইয়াস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৮৫ সময় দেখুন
১৫৫ কিমি গতিবেগে উড়িষ্যায় আঘাত হেনেছে ইয়াস


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উড়িষ্যার রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস। যা ঘণ্টায় ১৫৫ গতিবেগে আঘাত হেনেছে। আগামী ৩ ঘণ্টা ধরে ইয়াসের তাণ্ডব চলবে বলেই জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজর জানিয়েছে, আবহাওয়া অধিদফতরের বুধবার (২৬ মে) ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫মিনিট) বুলেটিনে জানিয়েছে— উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে আঘাত হানতে শুরু করেছে ইয়াস। বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, যা সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে।

বর্তমানে উড়িষ্যা রাজ্যের বন্দরনগরী ধামরা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে অগ্রসর হচ্ছে ইয়াস। বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস উড়িষ্যার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করতে পারে। এরপর তা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।

এদিকে ইয়াসের প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পশ্চিবঙ্গের বিভিন্ন জেলায়ও অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর