শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

২০২০ সালে টিকটকের আয় ছিল দ্বিগুণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
২০২০ সালে টিকটকের আয় ছিল দ্বিগুণ


ডিএমপি নিউজ: ২০২০ সালে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক থেকে দ্বিগুণেরও বেশি আয় করেছ চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স। প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বিবিসি।

ফাঁস হওয়া এক মেমোর তথ্যানুযায়ী, ২০২০ সালে বাইটড্যান্সের আয় ১১১ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৩০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। আয়ের এ পরিমাণ বিশ্বজুড়ের টিকটকের চলমান জনপ্রিয়তাকেই নির্দেশ করে। বাইটড্যান্সসহ চীনের অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর যখন বিশ্বের বিভিন্ন দেশের সরকার চাপ প্রয়োগ করছে, সেই মুহূর্তে এ আয়ের তথ্য প্রকাশ পেয়েছে।

বাইটড্যান্স তাদের বার্ষিক মুনাফাতেও ৯৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। ফলে তাদের আয় ১ হাজার ৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। সেই সঙ্গে তারা একই সময়ে ৪ হাজার ৫০০ কোটি ডলার ক্ষয়ক্ষতির সম্মুখীনও হয়েছে।

প্রকাশিত মেমোর তথ্যানুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে বাইটড্যান্সের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৯০ কোটি ছাড়িয়ে গেছে।বাইটড্যান্সের একজন মুখপাত্র এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।খবর:বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর