বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

২০২৫ হবে বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর: ইইউ বিশেষজ্ঞ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ সময় দেখুন
২০২৫ হবে বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর: ইইউ বিশেষজ্ঞ


ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা (C3S) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্ব ইতিহাসের দ্বিতীয় বা তৃতীয় সবচেয়ে উষ্ণ বছর হতে পারে। এটি সম্ভবত ২০২৪ সালের রেকর্ড ভাঙা তাপমাত্রার চেয়েও বেশি হতে পারে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) C3S-এর দেওয়া বুলেটিন অনুযায়ী, ২০২৫ সালের গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই তাপমাত্রার উত্থান মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে ঘটছে।

এ বছর বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফিলিপাইনে টাইফুন কালমেগিতে ২০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং স্পেনে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল হয়েছে। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এই চরম আবহাওয়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘটেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত ১০ বছর ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দশক। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারিত হয়েছিল। তবে জাতিসংঘ সতর্ক করে বলেছে, এখন আর ১.৫ ডিগ্রি লক্ষ্য অর্জন বাস্তবসম্মত নয়। সরকারের কাছে দ্রুত কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর আহ্বান জানানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর