নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করেছে। ফান্ডগুলোর সভায় ৩০ মার্চ,২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।
ফান্ডগুলো হচ্ছে-গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
জানা যায়, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২৯ জুন দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২৯ জুন দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।






