বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

২ লাখ ৭০ হাজার ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন উপহার দেবে বুলগেরিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
২ লাখ ৭০ হাজার ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন উপহার দেবে বুলগেরিয়া


আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন উপহার দেবে বুলগেরিয়া। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি এই ভ্যাকসিন বাংলাদেশে পাঠানোর জন্য একটি খসড়া চুক্তি অনুমোদনও করেছে বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক সরকার।

বুধবার (১ সেপ্টেম্বর) এই খসড়া চুক্তি করা হয় বলে জানানো হয়েছে বুলগেরিয়ার তথ্যবার্তায়। বুলগেরিয়ার স্থানীয় পত্রিকা দ্য সোফিয়া গ্লোবে এ খবর প্রকাশিত হয়েছে।

বুলগেরিয়ার তথ্য বিভাগের সূত্রে জানানো হয়েছে, দেশটির সঙ্গে বাংলাদেশ সরকার ও অ্যাস্ট্রাজেনেকার একটি ত্রিপাক্ষিক চুক্তির ওপর ভিত্তি করে এই অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভ্যাকসিন পরিবহনের খরচ বহন করতে হবে বাংলাদেশকে।

এর আগে ভুটানকে এক লাখ ৭২ হাজার ৫০০ ডোজ কোভিশিল্ডের ভ্যাকসিন উপহার দেওয়ার কথা জানিয়েছিল বুলগেরিয়া সরকার।

বুলগেরিয়া ইউরোপিয়ান ইউনিয়নের অধীন দেশগুলোর মধ্যে ভ্যাকসিন প্রয়োগে অনেক পিছিয়ে আছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন কন্ট্রোলের তথ্য অনুযায়ী, বুলগেরিয়াতে মাত্র ২০ দশমিক ১ শতাংশ জনসংখ্যাকে ভ্যাকসিনের আওতায় আনা গেছে।

সারাবাংলা/এসবি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর