শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

৪৯তম বিসিএসের সিলেবাস প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


ঢাকা: ৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫-এর সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেয়া হবে।

বুধবার (২৩ জুলাই) পিএসসির ওয়েবসাইটে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

প্রকাশিত সিলেবাস অনুযায়ী, আবশ্যিক বিষয় (এমসিকিউ টাইপ) বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি মিলে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রকাশিত সিলেবাস পিএসসির ওয়েবসাইট https://bpsc.gov.bd/ দেখা যাবে।

এর আগে, সোমবার (২১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ শিক্ষা ক্যাডার পদে ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২২ জুলাই দুপুর ১২টা থেকে। আবেদনের সুযোগ এক মাস। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইন আবেদনের নির্দেশনা:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র অনলাইনে পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে এই পরীক্ষাটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ সালে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্য।

আবেদনের মূল প্রক্রিয়া:
* আবেদনের শুরুতে প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষার তথ্য প্রদান করে যাচাই সম্পন্ন করতে হবে। এই তথ্য শিক্ষা বোর্ডের ডাটাবেজের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। আবেদন ফরমের তিনটি প্রধান অংশ রয়েছে: ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ক্যাডার চয়েস।

* প্রার্থীকে অবশ্যই সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে। সাদাকালো ছবি গ্রহণযোগ্য নয় এবং ছবিটি অনধিক তিন মাস পূর্বের রঙিন হতে হবে।

* সফলভাবে আবেদনপত্র পূরণ ও আপলোড সম্পন্ন হলে একটি ইউজার আইডিসহ আবেদনপত্র পাওয়া যাবে, যা প্রিন্ট বা ডাউনলোড করে প্রার্থীর জন্য সংরক্ষণ করা আবশ্যক।

আবেদন ফি এবং জমাদানের পদ্ধতি:
সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ২০০ (দুই শত) টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস পাঠিয়ে জমা দিতে হবে। ফি জমাদানের বিস্তারিত নির্দেশনা নোটিশে উল্লেখ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয়:
ফি জমাদানের পর আবেদনপত্রে কোনো ধরনের সংশোধন করার সুযোগ থাকবে না, তাই সব তথ্য নির্ভুলভাবে পূরণের বিষয়ে সতর্ক থাকতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়াকালীন কারিগরি সহায়তার জন্য ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১, ০১৫৫৫৫৫৫১৫২ নম্বরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (অফিস চলাকালীন) যোগাযোগ করা যাবে। ই-মেইল সহায়তাও ([email protected]) থেকে মিলবে।

সিলেবাস ‎এই ঠিকানায় দেখা যাবে-

https://content.thedailycampus.com/assets/file_manager/source/Tahomina%20Akter%20Happy/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%20(%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7)%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB%20%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8.pdf 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর