শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

৪ হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন: হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪২ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৪ হাজার কোটি টাকা ব্যয় করার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) পালন এবং শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয়-ক্ষতি সাধনের অভিযোগে দুদকের একটি অনুসন্ধান চলমান রয়েছে।

তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধানের জন্য রেকর্ডপত্র সংগ্রহ করছেন। অনুসন্ধান শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

দুদক মহাপরিচালক আরও বলেন, এই বিষয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে দুদক। তারা কাজ করছেন। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য জানানো হয়েছে। এখনো যে রেকর্ডপত্র পাওয়া যায়নি, সেগুলো পাওয়া সাপেক্ষে আলোচনা করে কমিশনে যারা আছেন তারা প্রতিবেদন উপস্থাপন করবেন। সেই আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর