মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৪০ সময় দেখুন
৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৭টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ৭২৩ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদলের ভিপিপ্রার্থী একেএম রাকিব ৭৭৪ ভোট পেয়েছেন। রিয়াজুলের থেকে রাকিব ৫৫ ভোটে এগিয়ে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

ফিন্যান্স বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ১৩৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত একে এম রাকিব ২৩১ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস প্রার্থী আবদুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস প্রার্থী মাসুদ রানা ১৬৩ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল ১৭৮ ভোট পেয়েছেন।

ফিন্যান্স বিভাগের ফলাফলে দেখা গেছে,শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ১৩৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত একে এম রাকিব ২৩১ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস প্রার্থী আবদুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়েছেন। অন্যদিকে খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস প্রার্থী মাসুদ রানা ১৬৩ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল ১৭৮ ভোট পেয়েছেন।

কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ১০৬ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৯৪ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ১১২ ও খাদিজাতুল (ছাত্রদল) ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ (শিবির) ১০৫ ও তানজিল (ছাত্রদল) ৮০ ভোট পেয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল (শিবির) ৫১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৩৯ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ৪৬ ভোট, খাদিজাতুল (ছাত্রদল) ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০ ভোট পেয়েছেন।

ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১০০ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১৩২ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১৩০ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজীল ১০৬ ভোট পেয়েছেন।

ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এ ছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৪৫ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর