বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী

৯ কার্যদিবস পর উত্থানে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৩৫ সময় দেখুন
৯ কার্যদিবস পর উত্থানে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: ৯ কার্যদিবস পর সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই)। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৯ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১০ পয়েন্টে। এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫০৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৭৫ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৬ টি কোম্পানির, বিপরীতে ৮৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর