বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

৯ জানুয়ারি থেকে জেএমআই হসপিটালের বিডিং শুরু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ সময় দেখুন
৯ জানুয়ারি থেকে জেএমআই হসপিটালের বিডিং শুরু – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেক্চারিং লিমিটেড। কোম্পানিটির বিডিং বা নিলাম শুরু হবে আগামী ৯ জানুয়ারি। চলবে ১২ জানুয়ারি বিকাল ৫টা পরযন্ত। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বুকবিল্ডং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, প্রথমে নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তাদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। আর নিলামে নির্ধারিত কাট-অফ প্রাইস থেকে ২০% কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভূমি উন্নয়ন, ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয়ে কাজে লাগাবে।

কোম্পানিটির আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি একটি শর্ত আরোপ করেছে। শর্ত অনুসারে, আইপিও থেকে সংগৃহীত অর্থ থেকে আন্ত:কোম্পানি ঋণ দেওয়া যাবে না।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ৩০ জুন তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৯৯ পয়সা। পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ২৭ টাকা ৭৮ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি ভারিত গড় আয় ছিল ২ টাকা ৪২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর