রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতা গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতা গ্রেফতার – Corporate Sangbad


কর্পোরেট ডেস্ক: খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির ওয়াসা কর্পোরেট শাখা, ঢাকার খেলাপি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান নূর এপারেলস লিমিটেডের স্বত্তাধিকারী সৈয়দ আবদুল্লাহ নাসির গ্রেফতার হয়েছেন।

প্রতিষ্ঠানটির ৬ কোটি ৪৩ লাখ ৩ হাজার ৮২৯ টাকা আদায়ের লক্ষ্যে ঢাকার অর্থঋণ-১ আদালতে অর্থজারী মোকদ্দমা-০৭/২০২০ দায়ের করে অগ্রণী ব্যাংক। ওই মামলায় আদালত ২৮ মে ২০২৩ অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর হাজারীবাগ থানা পুলিশ নূর এপারেলস এর স্বত্তাধিকারী সৈয়দ আবদুল্লাহ নাসিরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর