নিজস্ব প্রতিবেদক: রোববার (১৭ এপ্রিল ২০২২) ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি উক্ত সভায় সভাপতিত্ব করেন। ভার্চুয়াল প্লাটফর্মে সভায় যুক্ত হন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি-র প্রতিনিধি ড. আরিফ সুলেমান এবং কয়েকজন পরিচালকগন ।
এছাড়াও অন্যান্য পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস উক্ত সভায় উপস্থিত ছিলেন।






