রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

আইন উপদেষ্টার সাথে ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২৪ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক : সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সাথে ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক তার সঙ্গে ন্যাক্কারজনক ও উদ্ধত আচরণের ঘটনা ঘটেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচার বিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চরম অবমাননার শামিল। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এই অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ’জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে এবং এমন অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলকে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে, এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর