সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন 

আইহাই থেকে শুক্ররইল গ্রাম পর্যন্ত ব্যক্তি উদ্যোগে রাস্তার সংস্কার কাজ করেন আওয়ামী লীগ নেতা জিয়াউজ্জামান টিটু মাষ্টার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
আইহাই থেকে শুক্ররইল গ্রাম পর্যন্ত ব্যক্তি উদ্যোগে রাস্তার সংস্কার কাজ করেন আওয়ামী লীগ নেতা জিয়াউজ্জামান টিটু মাষ্টার

নয়ন বাবু + জুলফিকার আলী সম্রাট, নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার আইহাই হতে শুকরইল গ্রাম পর্যন্ত ব্যক্তি উদ্যেগে ও নিজস্ব অর্থায়নে মাটির রাস্তার সংস্কার কাজ করেন বাংলাদেশ আওয়ামী লীগ আইহাই ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও আইহাই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউজ্জামান টিটু মাষ্টার। সংস্কার কাজটি করতে সহযোগীতা করেন শুকরইল গ্রামের তরুন দল।

স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ বিঘা জমির আম বাজারজাত করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় বিপাকে পড়েছিলেন আম চাষিরা। তাদের কথা চিন্তা করে বৃহস্পতিবার (২৪ জুন) নিজস্ব অর্থায়নে ওই রাস্তার সংস্কার কাজ করে দেন বাংলাদেশ আওয়ামী লীগ আইহাই ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও আইহাই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউজ্জামান টিটু মাষ্টার।

জিয়াউজ্জামান টিটু মাস্টারের প্রচেষ্টায় এবং নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজটি শেষ হয়েছে। এতে করে আম চাষীগণ অনেকটা খুঁশি। রাস্তা সংস্কারের কাজ করায় এলাকার অভিজ্ঞ মহল ও সূধীজন টিটু মাস্টারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

জিয়াউজ্জামান টিটু মাষ্টার বলেন, আইহাই ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে সুখে-দুখে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। এই ইউনিয়নের সমস্যাগুলি চিহ্নিত করে সামর্থ অনুযায়ী সমাধাণ করার চেষ্টা করে যাচ্ছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি’র কাছে জিয়াউজ্জামান টিটু মাষ্টার সহ এলাকাবাসীর দাবী, জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকা করার জন্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর