শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

আওয়ামীলীগ সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবেনা বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩১১ সময় দেখুন
আওয়ামীলীগ সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবেনা বিএনপি

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামীলীগ সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনের অংশ নিবেনা বিএনপি। যে কোন মূল্যেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে নির্বাচনে অংশ নেবে বিএনপি।’

বুধবার (২ মার্চ) নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যেও ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া সড়কে বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। সীমাহীন কষ্টে দিন পার করছে সাধারণ মানুষ। আর ঘরে ঘরে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিরপেক্ষ সরকারের অধীনে বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ফকির, নাসির উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, কাজী শফিকুর রহমান লিটন ও অমল ব্যানার্জী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর