বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আগামী নির্বাচনে নিজেই ড্রাইভার, নিজেই প্রার্থী হয়ে নির্বাচনী ট্রেনকে এগিয়ে নিতে হবে – জামায়াত নেতা শাহজাহান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৮১ সময় দেখুন
আগামী নির্বাচনে নিজেই ড্রাইভার, নিজেই প্রার্থী হয়ে নির্বাচনী ট্রেনকে এগিয়ে নিতে হবে – জামায়াত নেতা শাহজাহান

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম-১ (মীরসরাই) নির্বাচনী এলাকার কেন্দ্র কমিটির পরিচালক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার মিঠাছড়ায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন আসন পরিচালক প্রিন্সিপাল নুরুন্নবী চৌধুরী। সঞ্চালনা করেন মীরসরাই থানা আমীর মাওলানা নুরুল কবির।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “আগামী নির্বাচনে নিজেই ড্রাইভার, নিজেই প্রার্থী হয়ে নির্বাচনী ট্রেনকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন হবে সবচেয়ে ব্যতিক্রম, যা দেশবাসীর মুক্তি ও আগ্রাসনের বিরুদ্ধে গণরায় হিসেবে পরিগণিত হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতের শহীদ নেতৃবৃন্দ মুসলিম বিশ্বের অফার পাওয়া সত্ত্বেও জীবনের মায়া ত্যাগ করে এ দেশের মাটিতে জীবন দিয়েছেন। অথচ অন্য একটি দলের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছে। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তুলতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। লগি-বৈঠার হত্যাযজ্ঞের দৃশ্য আর কেউ দেখতে চায় না। জুলাই বিপ্লবের ঘোষণা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।”

সমাবেশে তিনি মীরসরাই বাসীর উদ্দেশ্যে বলেন, “এই নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়েই সবাইকে তৎপর থাকতে হবে।”

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, মীরসরাই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, উত্তর জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউছুপ বিন আবু বকর, জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, উপজেলা জামায়াতের সাবেক আমীর নুরুল করিম এবং ইসলামী ছাত্রশিবির মীরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর