রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

আনোয়ারায় আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪২৬ সময় দেখুন
আনোয়ারায় আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৩) জুন সকাল ৯টায় উপজেলা পরিষদে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন, সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, যুবলীগের যুগ্ম আহবান অনুপম চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউনিয়ন চেয়ারম্যান ইয়াছিন হিরু, রায়পুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আমিন শরীফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালেক, সদস্য এরশাদ আলী সোহেল, এম নজরুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রশিদ, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর