মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা সোনালী সংঘ কর্তৃক ২০-২১ গোল্ডকাপ প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে বৈরাগ ইউনিয়ন ফুটবল একাদশ।
শুক্রবার (২৫ জুন) বিকালে আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়নের দোভাষীর হাট সাগরপাড়ে বখতিয়ার কিশোর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বৈরাগ ইউনিয়ন ফুটবল একাদশ খেলার নির্দিষ্ট সময়ে ৪-১ গোলে জয় লাভ করেন।
পরে দুই দলের হাতে গোল্ডকাপ ও চ্যাম্পিয়ন দলকে ২৪ হাজার এবং রানার্সআপ দলকে ১২ হাজার টাকা তুলে দেওয়া হয়।
খোর্দ্দগহিরা সোনালী সংঘের সভাপতি মোঃ ইলিয়াছ দিদারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবাইদুল হক মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আমিন শরিফ।
উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন রায়পুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সবুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, খোর্দ্দগহিরা সোনালী সংঘের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিপু, আবদুল ছবুর প্রমুখ।