রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

আনোয়ারায় তৈলারদ্বীপ এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ মে, ২০২২
  • ৫২২ সময় দেখুন
আনোয়ারায় তৈলারদ্বীপ এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মে) বিকালে উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ১৯৫৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্যাচভিত্তিক প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণে ২০১৬ সালের ধারাবাহিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব চক্রবর্তী ও প্রাক্তন ছাত্র জগন্নাথ দাশের সঞ্চালনায় উপস্তিতি ছিলেন ব্যাচের প্রতিনিধি প্রাক্তন ছাত্র আরামিট গ্রুপের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি জাহাঙ্গীর আলম, প্রাক্তন ছাতর মফিজুর রহমান, নজরুল আনসারি মুজিব, জয়নাল আবেদিন হেলাল,মনিরুল ইসলাম, আজমগীর চৌধুরি, আবুল কাশেম, জয়নাল চৌধুরি, ডাক্তার হিরন্ময় দও, বাবুল, আসাদুজ্জামান, মোহাম্মদ শোয়েব, ফারুক, ইমরান চৌধুরি, মোহাম্মদ হোসেন সেফায়েত হোসেন, সালাউদ্দিন খোকন, ইউপি সদস্য আয়ুব আলি, সাবেক ইউপি সদস্য আজিজুল, আমান উল্লাহ শায়ের, এস এ মিরাজ আনোয়ার হোসেন, মোহাম্মদ ফারুখ হাসমত রুবেল সোহেল মফিজ, জামশেদুল হাসান মোবারক সহ ধারাবাহিক ব্যাচের পক্ষে পরিচিত বক্তব্য রাখেন।

উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্টানে বক্তারা স্কুল প্রতিষ্টাতা সদস্য প্রাক্তন শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ২০১৬ সালে উদ্যোগ নেওয়া থেকে আজ অব্দি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে মনোঙ্গ সংস্কৃতি অনুষ্ঠানে রুপা রোজারিও, অপু, স্কুলের প্রাক্তন ছাত্র জগন্নাথ দাশ, আনোয়ার হোসেন ও রিয়াদ হায়দার সেন্টু গান পরিবেশন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর