রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

আনোয়ারায় বদর দিবসে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৯৫ সময় দেখুন
আনোয়ারায় বদর দিবসে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার চাতরভ চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শাখার উপদেষ্ঠা ড. বেলাল নুর আজিজী, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার উপদেষ্টা হাফেজ মাওলানা ফরিদ আহমদ আনছারী, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্ সুমন।

অনুষ্ঠানে সংগঠনের এইচ.এম রুহল্লাহ্, মাওলানা আবদুল হক হককানী, মাওলানা হারুন, মাওলানা এবিএম অলি উল্লাহ্, মিজানুর রহমান বাদশা, মাওলানা জয়নুল আবেদীন, কবি নুর আহমদসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর